25 December, 2014

CPU Scheduler

nSelects from among the processes in memory that are ready to execute, and allocates the CPU to one of them
n
nCPU scheduling decisions may take place when a process:
1.  Switches from running to waiting state
2.  Switches from running to ready state
3.  Switches from waiting to ready
4.Terminates
●
nScheduling under 1 and 4 is nonpreemptive
n
nAll other scheduling is preemptive

24 December, 2014

PSC,JSC এবং JDC এর ফলাফল প্রকাশ ৩০ ডিসেম্বর

জে এস সি-জে ডি সি এবং প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফল আগামী ৩০ ডিসেম্বর প্রকাশিত হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। ২১ ডিসেম্বর দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে তিনি সাংবাদিকের এ তথ্য জানান। প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী বলেন, ৩০ ডিসেম্বর সকালে প্রধানমন্ত্রীর কাছে দুই পরীক্ষার ফলাফলের সারসংক্ষেপ তুলে দেওয়া হবে। এরপর সকাল ১১টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জেএসসি (জুনিয়র স্কুল সার্টিফিকেট) ও জেডিসি (জুনিয়র দাখিল সার্টিফিকেট) পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবেন। প্রাথমিক শিক্ষা সমাপনীর ফল ৩০ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ করা হবে বলেও জানান মোস্তাফিজুর রহমান। দুটি পরীক্ষায় এবার প্রায় ৫২ লাখ শিক্ষার্থী অংশ নিয়েছে। জেএসসি ও জেডিসি পরীক্ষায় ২০ লাখ ৯০ হাজার ৬৯২ জন শিক্ষার্থী এবং প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ৩০ লাখ ৯৪ হাজার ২৬৫ জন অংশ নিয়েছে।  
মোবাইল এর মাধ্যমে ও আপনি ফলাফল জানতে পারেনঃ-
প্রাথমিক শিক্ষা (PSC) এর ফলাফল মোবাইল এ এস এম এস এর মাধ্যমে  পেতে ম্যাসেজ অপশোন  এ গিয়ে টাইপ করুনঃ-
DPEআপনার থানা অথবা উপজেলার কোড নাম্বার স্পেস রোল নাম্বার তারপর পাঠিয়ে দিন ১৬২২২ এই নাম্বার এ।ফিরতি এস এম এস এর মাধ্যমে আপনার ফলাফল পেয়ে জাবেন।
উদাহরন সরুপঃ-DPE 22327 435675 and send to 16222
মাদ্রাশা  বোর্ড এর জন্যঃ-
EBTআপনার থানা অথবা উপজেলার কোড নাম্বার স্পেস রোল নাম্বার তারপর পাঠিয়ে দিন ১৬২২২ এই নাম্বার এ।ফিরতি এস এম এস এর মাধ্যমে আপনার ফলাফল পেয়ে জাবেন।
উদাহরন সরুপঃ-EBT 71657 765643 and Send  To 16222
জে এস সি ও জে ডি সি এর ফলাফল মোবাইল এ এস এম এস এর মাধ্যমে  পেতে ম্যাসেজ অপশোন  এ গিয়ে টাইপ করুনঃ-
JSC স্পেস আপনার বোর্ড এর প্রথম তিনটা অক্ষর স্পেস রোল নাম্বার এর পর পাঠিয়ে দিন ১৬২২২ এই নাম্বারে ফিরতি এস এম এস এর মাধ্যমে আপনার ফলাফল পেয়ে জাবেন।
উদাহরন সরুপঃ- JSC DHA 123456 and Send to 16222
মাদ্রাশা  বোর্ড এর জন্যঃ-
JDC স্পেস মাদ্রাশা  বোর্ডএর প্রথম তিনটা অক্ষর স্পেস রোল নাম্বার এর পর পাঠিয়ে দিন ১৬২২২ এই নাম্বারে ফিরতি এস এম এস এর মাধ্যমে আপনার ফলাফল পেয়ে জাবেন
উদাহরন সরুপঃ- JDC MAD 123456 and Send to 16222
বাংলাদেশ এর সকল মোবাইল অপোরেটর থেকে এই এস এম করতে পারবেন

09 June, 2014

test

অনেক সময় লেগেছে প্রগ্রামটা সম্পন্ন করতে  । তবে প্রগ্রামটা সম্পন্ন করতে  পেরে আমি অনেক আনান্দিত ।

08 June, 2014

Microsoft Word Fundamentals - pdf Book



পকিটেকনিকে ভর্তির আবেদন করার সহজ পদ্ধতি

                                                   ভর্তির আবেদন করার পদ্ধতি ও নিয়মাবলী:
১. ভর্তিচ্ছু প্রার্থীকে প্রথমে আবেদন ফি জমা ও ভর্তি পরীক্ষার ফি বাবদ ২০০.০০ (দুইশত) টাকা টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে 16222 নম্বরে SMS করে জমা দিতে হবে। অতঃপর কারিগরি শিক্ষা অধিদপ্তরের ওয়েব সাইট- http://www.techedu.gov.bd এ লগ ইন করে নির্ধারিত আবেদন ফরম (Application Form) যথাযথভাবে পূরণ করতে হবে ।
২. ফি জমা দেয়ার পদ্ধতিঃ  টেলিটকের Prepaid মোবাইল ফোনের মাধ্যমে মেসেজ অপশনে গিয়ে DTE লিখে, স্পেস দিয়ে শিক্ষাবোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর লিখে, স্পেস দিয়ে এস এস সি (SSC) পরীক্ষার রোল নম্বর লিখে , স্পেস দিয়ে এস এস সি পাশের সাল লিখে, স্পেস দিয়ে এস এস সির রেজিষ্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে এস এম এস (SMS) করতে হবেঃ
উদাহরণঃ DTE XXXYYYYYYZZZZRRRRRR
এখানে XXX এর জায়গায় আবেদনকারীর নিজের বোর্ডের নাম লিখতে হবে, ঢাকা বোর্ডের ক্ষেত্রে (DHA), সিলেট এর ক্ষেত্রে (SYL), বরিশালের ক্ষেত্রে (BAR), চট্টগ্রাম এর ক্ষেত্রে (CHI), কুমিল্লা এর ক্ষেত্রে (COM), দিনাজপুর এর ক্ষেত্রে (DIN), যশোর এর ক্ষেত্রে (JES), রাজশাহী এর ক্ষেত্রে (RAJ), মাদ্রাসা এর ক্ষেত্রে (MAD), কারিগরী এর ক্ষেত্রে (BTE), YYYYYY এর জায়গায় আবেদনকারীর নিজের এস এস সি পরীক্ষার রোল নম্বর, ZZZZ এর জায়গায় এস এস সি পাশের সন এবং RRRRRR এর জায়গায় এস এস সি পরীক্ষার রেজিষ্ট্রেশন নম্বর লিখতে হবে।
SMS –প্রেরণকারী আবেদনের যোগ্য হলে ফিরতি SMS –এ একটি PIN , প্রার্থীর নাম, পিতার নাম এবং পরীক্ষার ফি হিসেবে ২০০/- (দুইশত) টাকা কেটে রাখার সম্মতি চেয়ে ফিরতি SMS দেওয়া হবে। প্রার্থীকে তার নাম, পিতার নাম ইত্যাদি তথ্যাদি মনোযোগের সাথে দেখে নিয়ে তথ্যাদি সঠিক থাকলে সম্মতি দিতে হবে। সম্মতি দেয়ার জন্য নিম্নোক্ত ভাবে ১৬২২২ নম্বরে SMS পাঠাতে হবে ।
উদাহরণঃ DTE YESPINYour mobile number
PIN নম্বরটি সঠিক ভাবে লেখা হলে উক্ত টেলিটকের prepaid মোবাইল থেকে পরীক্ষার ফি বাবদ ২০০/- (দুইশত) টাকা কেটে রাখা হবে এবং প্রার্থীকে একটি Money Receipt Number সহ ফিরতি SMS দেয়া হবে।
উল্লেখ্য যে Money Receipt Number টি নিজ দায়িত্বে সংরক্ষণ করতে হবে এবং Money Receipt Number টি পাওয়ার পরে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। Money Receipt Number ছাড়া কোনক্রমেই আবেদন ফরম পূরণ করা যাবে না।
আবেদন ফরম পূরণের ধাপঃ
কারিগরি শিক্ষা অধিদপ্তরের ওয়েব সাইট- http://www.techedu.gov.bd এর Home page হতে  Online Admission (First Shift) button এ click করে application form open করতে হবে ।
Screen এ প্রদর্শীত  application form এর চাহিদা মোতাবেক তথ্যাদি লিপিবদ্ধ/নির্বাচন, entry/selection (প্রযোজ্য ক্ষেত্রে) করতে হবে ।
Application form পূরণ শেষে Submit button এ ক্লিক করে ফিরতি message এর print out নিতে হবে । উক্ত print out এ প্রদত্ত Track number ভর্তি পরীক্ষার রোল নং হিসেবে বিবেচিত হবে । কোন কারণে Track number সহ ফিরতি message print out নিতে ব্যর্থ্ হলে পুনরায় একই ভাবে application form পুরণের চেষ্টা করতে হবে।
ভর্তির ফরম পূরণের বিস্তারিত তথ্যাদি ওয়েবসাইট হতে print out নেয়া যাবে ।
৩.একজন প্রার্থী যেসব শিক্ষা প্রতিষ্ঠানে যে টেকনোলজিতে ভর্তি হতে ইচ্ছুক তাহা প্রতিষ্ঠান–টেকনোলজি ভিত্তিক পছন্দের ক্রমানুসারে নির্বাচন করতে হবে ।
উদাহরণঃ ঢাকা-সিভিল, কুমিল্লা-সিভিল, ঢাকা-ইলেকট্রিক্যাল এভাবে সর্বোচ্চ দশটি অপশন নির্বাচন করা যাবে।
৪. একজন প্রার্থী আবেদনপত্র পুরনের জন্য নির্ধারিত সময়সীমার মধ্যে কেবলমাত্র একবার সংশোধনের সুযোগ পাবে ।
৫. মেধা, কোটা ও আবেদনপত্রে প্রদত্ত পছন্দের ক্রমানুসারে ইনষ্টিটিউট-টেকনোলজী ভিত্তিক ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে।
৬.  প্রার্থী বাছাইয়ের জন্য লিখিত পরীক্ষা (MCQ পদ্ধতিতে) নেয়া হবে।
লিখিত পরীক্ষার বিষয়সমূহ ও নম্বর বন্টনঃ বাংলা-৭, ইংরেজী-৭, গণিত-১৫, বিজ্ঞান-১৫, সাধারন জ্ঞান-৬, মোট-৫০ নম্বর ।
৭.  লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের সাথে এস এস সি/সমমানের পরীক্ষার মূল রেজিষ্ট্রেশন (ফটোকপি গ্রহণযোগ্য হবে না) কার্ড অবশ্যই সঙ্গে আনতে হবে । এস এস সির মূল রেজিষ্ট্রেশন কার্ড ছাড়া কোন প্রার্থী পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না।
৮. ভর্তির জন্য নির্বাচিত ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত যাবতীয় তথ্যাদি ০১/০৭/২০১৪ তারিখে অধিদপ্তরের website এ পাওয়া যাবে ।
৯. আবেদন ফরম button এ click করলে তিনটি অপশন প্রদর্শিত হবে New Application, Update submitted form এবং View submitted form
১০. আবেদনকারী নতুন হলে New Application button এ click করবে।
১১. টাইপ Money Receipt Number, SSC Registration Number তারপর Verify Button এ Click করতে হবে। [ যদি আবেদনকারী জিপিএ ৩.৫ অথবা এর বেশি এবং সাধারণ গনিত অথবা উচ্চতর গনিত এ জিপি ৩ এর বেশি হয় তাহলে আবেদনকারীর বিস্তারিত তথ্য নীচে প্রদর্শিত হবে।]
১২. বাধ্যতামূলক ফিল্ডগুলো (*) অবশ্যই পূরন করতে হবে ।
১৩. আবেদনকারী যদি একাধিক কোটাভূক্ত হয় তাহলে একাধিক কোটা Select করতে পারবেন।
১৪. সকল তথ্য সঠিক হওয়া সত্ত্বেও আবেদন করতে অক্ষম হলে হেল্প লাইন এর প্রর্দশিত ই-মেইলে যোগাযোগ করতে পারবেন।
১৫. আবেদনকারী সর্বোচ্চ দশটি Institute এর দশটি Department চয়েস করতে পারবেন।
১৬. আবেদনকারী একটি Institute এর মধ্যে দশটি Department অথবা একটি Institute এর কয়েকটি Department অথবা ভিন্ন Institute এর ভিন্ন Department চয়েস করতে পারবেন।
১৭. আবেদনকারী Choice 1 Radio Button এ Click করলে Institute এর নাম আসবে , Institute Select করলে এই Institute এর Department প্রদর্শিত হবে, চয়েস অনুযায়ী Department select করবেন এবং Save Choice Button এ অবশ্যই Click করবেন। Similarly Choice 2 Radio button click করে ভিন্ন চয়েস করতে পারবেন।
১৮. আবেদনকারী চয়েস শেষ হয়ে গেলে Submit Button এ Click করতে হবে । তারপর Feedback form প্রদর্শিত হবে । যদি সব কিছু ঠিক থাকে তাহলে আবেদনকারী Save Button এ Click করবেন।
১৯. আবেদনকারীকে অবশ্যই Track Number টা নোট করে রাখতে হবে, কারণ এই Track Number টা পরবর্তীতে Written Test, Admid card, Result এ ব্যাবহার করতে হবে।
২০. ফরম Submit করার পর আবেদনকারী যদি তথ্য আপডেট করতে চান, তাহলে আবেদন ফরম থেকে Update Submitted form এ click করতে হবে এবং Track Number দিয়ে আবেদনকারী শুধু মাত্র একবার তথ্য আপডেট করতে পারবেন।
২১. ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য/ প্রবেশ পত্র, "ভর্তি পরীক্ষার আসন তথ্য" Menu থেকে সংগ্রহ করতে পারবেন Track Number ব্যাবহার করে।
২২. ছবির সর্বোচ্চ সাইজ ১৫০ kb এবং সর্বোচ্চ প্রস্থ, উচ্চতা যথাক্রমে ৩০০, ৩৬০ হতে হবে।
২৩. মুক্তিযোদ্ধা সনদপত্র অবশ্যই jpg ফরমেটে হতে হবে। সনদপত্রের scan copy অবশ্যই 120kb এর মধ্যে হতে হবে।

02 June, 2014

llb

assignment on  The Aim and Object of Equity and It’s Role in the Perspective of Bangladesh doc

17 April, 2014

আনমনা


আনমনা
তাসকিয়া হাবিবা (লিপি)
যখন থাকে না হাতে কাজ
ভাবতে হয় কি করব আজ ।
অলস মন হয় যখন আনমনা
কে বলে আজ কি করবো আর করবো না।
জানালার পাশে বসে নিজেকে মনে হয় কবি
পাশ ফিরে তাকালে চোখে পরে কত ছবি।
কবিতা লিখবো বলে খুলি যখন খাতা
লিখতে গিয়ে ছিড়তে হয় অনেক গুলো পাতা।
এর পর ও যদি পেতাম এক খানা কবিতা
ভাবতাম সব কিছু দিয়েছেন বিধাতা।
                                        (সংগ্রহীত) 

জনপ্রিয় পোস্টসমূহ