07 July, 2013

সুরা ফাতিহা বঙ্গানুবাদ


سْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
পরম করুনাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু
الْحَمْدُ للّهِ رَبِّ الْعَالَمِينَ
সমস্ত প্রসংশা একমাত্র আল্লাহ তা’য়ালার জন্য ।
الرَّحْمـنِ الرَّحِيمِ
যিনি পরম করুনাময় ও মহান দয়ালু
مَالِكِ يَوْمِ الدِّينِ
যিনি বিচার দিনের মালিক
إِيَّاكَ نَعْبُدُ وإِيَّاكَ نَسْتَعِينُ
আমরা তোমারই এবাদত করি এবং তোমারই সাহায্য প্রার্থনা করি
اهدِنَـا الصِّرَاطَ المُستَقِيمَ
তুমি আমাদের সরল এ সহজ পথ দেখাও
صِرَاطَ الَّذِينَ أَنعَمتَ عَلَيهِمْ
তাদের পথ যাদের তুমি অনুগ্রহ দান করেছ ।
غَيرِ المَغضُوبِ عَلَيهِمْ وَلا الضَّالِّينَ َ
তাদের পথ নয়,(যারা) অভিশপ্ত এবং পথহারা হয়েছে।
শানে নযুল: ফাতিহা শব্দটি আরবী বাংলা পরিভাষায় এটি ভূমিকার অর্থ প্রকাশ করে । নির্ভরযোগ্য হাদীসের ভাষ্যে জানা যাঙয় যে, সর্ব প্রথম পুনাংগ সুরা হিসেবে এ সুরাই নাযিল হয়। মুলতঃ এ সুরা একটি প্রার্থনা মাত্র। কোরআনের প্রথমে এ সুরাকে স্থান দিয়ে এ শিক্ষাই দেয়া হয়েছে যে, এ গ্রন্থ হতে উপকৃত হতে হলে প্রথমে আল্লাহর নিকট প্রার্থনা করতে হয় । বস্তুত এ সুরা মানুষের পক্ষ থেকে একটি প্রার্থনা বিশেষ আর পুর্নাংগ জীবন বিধান আল-কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ হতে এই প্রার্থনার জবাব মাত্র

No comments:

Post a Comment

জনপ্রিয় পোস্টসমূহ