কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত থেকে এক বাংলাদেশী গরু ব্যবসায়ী যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
মঙ্গলবার ভোরে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাতারী সীমান্তের ৯৩২ নং মেইন পিলারের নিকট থেকে ওই যুবককে ধরে নিয়ে যায় ভারতীয় নটকোবাড়ী ক্যাম্পের টহলরত বিএসএফ। আটক ওই যুবকের নাম বাদল চন্দ্র (৩০)। সে নাওডাঙ্গা গ্রামের দেবেন্দ্র নাথের পুত্র।
এ ব্যাপারে কুড়িগ্রাম ৪৫ বিজিবির অধীন বালারহাট বিওপির নায়েক সুবেদার ইসমাইল হোসেন জানান, ঘটনাটি এলাকাবাসীর কাছ থেকে শোনার পর বিএসএফের কাছে পত্র পাঠানো হয়েছে। কিন্তু তারা এখনও কিছু জানায় নি।

No comments:
Post a Comment