কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত তৃতীয় বিভাগ ক্রিকেট লীগের সি গ্রুপের মঙ্গলবারের খেলায় সবুজ সংঘ ও রায়গঞ্জ হাসপাতাল পাড়া ক্রিকেট কাব অংশগ্রহণ করে। দিনের শুরুতে টসে জিতে সবুজ সংঘ নির্ধারিত ৫০ ওভারের খেলায় ৩৪ দশমিক ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ১৪৮ রান সংগ্রহ করে। জবাবে রায়গঞ্জ হাসপাতালপাড়া ক্রিকেট কাব ৩৮ দশমিক ৪ বলে ৯ উইকেট ১৪৯ রান সংগ্রহ করে ১ উইকেটে কষ্টার্জিত জয়লাভ করে। দলের পক্ষে শান্ত সর্বোচ্চ ৫২ রান সংগ্রহ করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়।
10 April, 2013
21 January, 2013
ব্রহ্মপুত্র নদে নৌকা চলাচল ব্যাহত
রাজীবপুর (কুড়িগ্রাম) : বিশাল ব্রহ্মপুত্র নদ এখন পানি শূন্য। অস্বাভাবিক
হারে পানি কমে যাওয়ায় নদের নাব্যতা সংকট ভয়াবহ রূপ নিয়েছে। সেই সাথে নদের
বুক চিরে জেগে উঠেছে অসংখ্য চর-ডুবোচর। পানির স্বাভাবিক গতি প্রবাহ না
থাকায় যাত্রীবাহি ও পণ্যবাহি নৌকা চলাচল মারাত্মক ব্যাহত হচ্ছে। পণ্যবাহি ও
যাত্রীবাহি নৌকা চলাচল করতে গিয়ে নদের মাঝপথে আটকে যাচ্ছে। ফলে রৌমারী ও
রাজীবপুর থেকে চিলমারী, কুড়িগ্রাম ও গাইবান্ধা নৌরুট হুমকির মুখে পড়েছে। যে
কোনো সময় নৌপথ বন্ধ হয়ে যাওয়ার আশংকা করা হচ্ছে।
নৌকার মাঝি ও মালিকরা জানান, নদীর পানির প্রবাহ সচল রাখতে বেশ কিছু স্থানে ড্রেজিং করা প্রয়োজন। ড্রেজিং করা না হলে যে কোনো মুহুর্তে নৌপথ বন্ধ হয়ে যেতে পারে। রৌমারী ও রাজীবপুর থেকে চিলমারী, কুড়িগ্রাম ও গাইবান্ধা নৌ যোগাযোগ বন্ধ হলে এলাকায় জ্বালানি তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যাবে। যার কারণে অর্থনৈতিক প্রভাব পড়বে।
সরেজমিনে ব্রহ্মপুত্র নদে গিয়ে দেখা গেছে, নদের চারপাশে অসংখ্য বালিচর ও ডুবোচর জেগে উঠেছে। যে দিকে চোখ যায় খালি বালি আর বালি। পানি অস্বাভাবিক হারে কমে যাওয়ার কারনে নদ হারিয়ে ফেলেছে তার স্বাভাবিক ¯্রােতধারা। নদে ¯্রােতের প্রবাহ না থাকায় নৌকা চলাচল করতে গিয়ে ডুবোচরে আটকে যাচ্ছে। তখন নৌকার মাঝি মাল্লারা নদীতে নেমে ঠেলে নৌকা পার করছে। অনেক মানুষ নদী পাড় হচ্ছে পায়ে হেঁটে।
রাজীবপুর নৌকা ঘাট থেকে চিলমারী ও গাইবান্ধা নৌরুটে যাত্রীবাহি নৌকা চালায় সাইরুদ্দিন (৩০)। তিনি বলেন, ‘রাজীবপুর ঘাট থেকে চিলমারী যাইতে ২০ স্থানে নৌকা ঠেইকা ধরে। তহন ঠেলা দিয়া নৌকা পাড় করা নাগে।’ তিনি আরো জানান একই অবস্থা গাইবান্ধা যাইতেও। রৌমারী ঘাট থেকে কুড়িগ্রাম নৌকা পর্যন্ত যাত্রীবাহি নৌকা চালান আব্দুস সালাম। তিনি বলেন, ‘এবা কইরা নৌকা চালান যাবো না। মেলা জায়গায় নৌকা ঠেইকা ধরে। মনে হয় দু’একদিন গেলে যাওয়া যাবো না।’
নৌকা ব্যবসায়ি তৈয়ব আলী জানান, এখন নির্দিষ্ট কোনো নৌকা ঘাট নেই। নদীতে পানি না থাকায় চর পড়েছে। ফলে বালি চর পায়ে হেঁটে নৌকায় উঠতে হয়। চিলমারী ভাসমান তেল ডিপোর ওপর নির্ভরশীল রৌমারী রাজীবপুর উপজেলা। নদী পথ বন্ধ হয়ে গেলে জ্বালানি সংকট দেখা দিবে। কারণ নদী পথেই জ্বালানি তেল আনা হয়।
নৌকা ব্যবসায়ী ও মাঝিরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নদী ড্রেজিং এর দাবি জানান। এই রুটে নিয়মিত চলাচলকারী নজরুল ইসলাম জানান, নদীতে পানি কম থাকার কারণে কুড়িগ্রাম, গাইবান্ধা যেতে আগের চেয়ে অনেক সময় বেশি লাগে। তিনি এই নদী পথগুলো ড্রেজিং করার দাবি জানান।
নৌকার মাঝি ও মালিকরা জানান, নদীর পানির প্রবাহ সচল রাখতে বেশ কিছু স্থানে ড্রেজিং করা প্রয়োজন। ড্রেজিং করা না হলে যে কোনো মুহুর্তে নৌপথ বন্ধ হয়ে যেতে পারে। রৌমারী ও রাজীবপুর থেকে চিলমারী, কুড়িগ্রাম ও গাইবান্ধা নৌ যোগাযোগ বন্ধ হলে এলাকায় জ্বালানি তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যাবে। যার কারণে অর্থনৈতিক প্রভাব পড়বে।
সরেজমিনে ব্রহ্মপুত্র নদে গিয়ে দেখা গেছে, নদের চারপাশে অসংখ্য বালিচর ও ডুবোচর জেগে উঠেছে। যে দিকে চোখ যায় খালি বালি আর বালি। পানি অস্বাভাবিক হারে কমে যাওয়ার কারনে নদ হারিয়ে ফেলেছে তার স্বাভাবিক ¯্রােতধারা। নদে ¯্রােতের প্রবাহ না থাকায় নৌকা চলাচল করতে গিয়ে ডুবোচরে আটকে যাচ্ছে। তখন নৌকার মাঝি মাল্লারা নদীতে নেমে ঠেলে নৌকা পার করছে। অনেক মানুষ নদী পাড় হচ্ছে পায়ে হেঁটে।
রাজীবপুর নৌকা ঘাট থেকে চিলমারী ও গাইবান্ধা নৌরুটে যাত্রীবাহি নৌকা চালায় সাইরুদ্দিন (৩০)। তিনি বলেন, ‘রাজীবপুর ঘাট থেকে চিলমারী যাইতে ২০ স্থানে নৌকা ঠেইকা ধরে। তহন ঠেলা দিয়া নৌকা পাড় করা নাগে।’ তিনি আরো জানান একই অবস্থা গাইবান্ধা যাইতেও। রৌমারী ঘাট থেকে কুড়িগ্রাম নৌকা পর্যন্ত যাত্রীবাহি নৌকা চালান আব্দুস সালাম। তিনি বলেন, ‘এবা কইরা নৌকা চালান যাবো না। মেলা জায়গায় নৌকা ঠেইকা ধরে। মনে হয় দু’একদিন গেলে যাওয়া যাবো না।’
নৌকা ব্যবসায়ি তৈয়ব আলী জানান, এখন নির্দিষ্ট কোনো নৌকা ঘাট নেই। নদীতে পানি না থাকায় চর পড়েছে। ফলে বালি চর পায়ে হেঁটে নৌকায় উঠতে হয়। চিলমারী ভাসমান তেল ডিপোর ওপর নির্ভরশীল রৌমারী রাজীবপুর উপজেলা। নদী পথ বন্ধ হয়ে গেলে জ্বালানি সংকট দেখা দিবে। কারণ নদী পথেই জ্বালানি তেল আনা হয়।
নৌকা ব্যবসায়ী ও মাঝিরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নদী ড্রেজিং এর দাবি জানান। এই রুটে নিয়মিত চলাচলকারী নজরুল ইসলাম জানান, নদীতে পানি কম থাকার কারণে কুড়িগ্রাম, গাইবান্ধা যেতে আগের চেয়ে অনেক সময় বেশি লাগে। তিনি এই নদী পথগুলো ড্রেজিং করার দাবি জানান।
01 January, 2013
Advertise on NYTimes.com New Frontier for Topics in Science: Social Media
In surprising numbers, people posted, viewed and searched for
science-related topics last year — sharing news from space and undersea,
commenting on new discoveries and uploading photos and video in a
full-out embrace of the ability to communicate with thousands of others
about global subjects in real time.
The first Twitter message on Aug. 5 from @MarsCuriosity, NASA’s official rover handle — “Gale Crater I Am in You!!!” — was retweeted
more than 72,000 times. Photos of the space shuttle Endeavour flying
over the West Coast, on its way to its final resting place, ricocheted
across the planet. And the director James Cameron’s claim to have sent
the “deepest tweet” — from the Mariana Trench, about seven miles below
the surface of the Pacific — was rated one of Twitter’s “moments of serendipity and just plain awesomeness”
(though it was actually sent by a friend above water). Four
science-related events made that list, with the Mars landing at No. 1.In
an age of despair over math and science acuity, it appears that what
was once considered uninteresting or unfathomable has become cool and
exciting.
People now feel that “if they’re not paying attention, they’re missing
out on something,” said Kevin Allocca, the trends manager for YouTube.
The rover in particular has picked up followers and likes at amazing
speed and volume, though it is the fourth landing of an American space
exploration vehicle on the planet.
“We went from 120,000 on Aug. 4 to over 800,000 followers on landing
night,” Veronica McGregor, the media relations and social media manager
at NASA’s Jet Propulsion Laboratory, said of its Twitter account. “And
then we hit a million really quickly.”
Two months after the landing, the mission was averaging about 30,000 Twitter mentions a month. The Facebook page
for NASA’s Mars rover Curiosity is heading toward a half-million likes,
and the hashtag #Curiosity was the fifth most used on Google Plus in
2012.
The trend is, in some ways, self-fulfilling. Social media platforms are
growing in popularity. There is also more online content, which is
becoming more accessible, entertaining and engaging, Mr. Allocca said.
Science subjects are also universal, more likely to attract global
audiences. And people who are interested in science and technology tend
to be especially comfortable with seeking and sharing information in
digital ways.
Still, an epidemic of science geekiness seems to have broken out.
On Facebook, Mr. Baumgartner’s jump ranked higher than Mitt Romney’s
announcement of Representative Paul D. Ryanof Wisconsin as his running
mate, according to the Talk Meter, a tool that compares chatter on the
social site with baseline conversation.
On the Google Zeitgeist 2012 list, “Stratosphere jump” follows
“Presidential debate” (No. 6) but surpasses “Penn State scandal” (No. 8)
and “Trayvon Martin shooting” (No. 9). “Hurricane Sandy” is No. 1.
NASA (which now has about 1.6 million likes on Facebook)
has also become more sophisticated and assertive about doling out
information piece by piece to sustain interest. The strategy plays into
the strengths of social platforms, which allow users to dip in and out
of streams of news and information at their convenience.
NASA’s “Seven Minutes of Terror”
video on YouTube, about the difficulties of landing the rover,
attracted two million views. And a satirical video made independently of
NASA, “We’re NASA and We Know It” — to the tune of “I’m Sexy and I Know It” (chorus: “Crane lower that rover”) — has gotten close to 2.7 million views.
There are also more ways for followers to engage in events: helping to
name the rover, or picking up a Curiosity Explorer badge on Foursquare
for checking in at a NASA visitor center, science museum or planetarium.
Ms. McGregor said that NASA, in turn, was paying attention to what its
fans want. It was learning that with so many followers just starting to
connect with the whole space thing, the agency needs to provide more
basic information.
Earthlings have long had a fascination with the unknown. But social
media experts say people can now feel as if they are part of the
adventure. They can watch events live, then incorporate the developments
in their “timelines.” They can follow science — and not have to worry
about taking the final exam.
15 December, 2012
সেতুর অভাবে ছয় হাজার মানুষকে ঝুকিপূর্ণভাবে পারাপার
একটি সেতুর অভাবে সারা বছর হাটবাজার নিত্যদিনের কাজ সহ শিড়্গার্থীদের
প্রতিনিয়ত পারাপার করতে হচ্ছে ঝুকিপূর্ণভাবে। গ্রাম্য দানদড়্গিনায় নীর্মিত
হয় চলাচলের জন্য দুটি বাশের নাম মাত্র সাকো। বর্ষা মৌসুমে কাজ হয়না এধরনের
সাকোয় তাই পারাপারের মাধ্যম হয় ভেলা। এতে নিদারম্নন কষ্টে পরতে হয়
বিদ্যালয়গামী শিড়্গার্থীদের। কুড়িগ্রাম জেলার কচাকাটা থানার কেদার ও বলদিয়া
ইউনিয়নের চর বিঞ্চুপুড় ও চর সতিপুড়ি গ্রামের প্রায় ছয় হাজার লোকের বসবাস।
বাসিন্দারা বছরের পর বছর এভাবেই কষ্টে যাতায়াত করে থাকে। এ চর বাসিন্দারা
চার দিক থেকে দুধকুমর নদী দ্বারা বেষ্টিত কোন দিকেই বেরম্ননের সড়ক পথ নেই।
এক মাত্র নিকটতম স্থলভাগ হচ্ছে কেদার ইউনিয়নের সুবল পাড় বাজার রোড। চরে কোন
প্রকার বিদ্যালয় নেই তাই চরের শিড়্গার্থীদের নদী পার হয়ে সুবলপাড় সরকারী
প্রাথমিক বিদ্যালয় ও সুবলপাড় উচ্চ বিদ্যালয়ে পড়তে হয় । এহেন যোগাযোগ
বিছিন্ন হওয়ায় বর্ষা মৌসুমে বিদ্যালয় বন্ধ করে দিতে হয় শিড়্গার্থীদের।
অন্যদিকে জরম্নরী চিকিৎসা সেবা পাওয়াও দুস্কর হয়ে উঠেছে এ চরের
বাসিন্দাদের। কৃষি নির্ভর এ চরটির কৃষি পন্য ন্যায্য মূল্যও পায়না কৃষকেরা
একমাত্র যোগাযোগ বিছিন্ন হওয়ায়। চরবাসী সরকারের আসুদৃষ্টি কামনা করে একটি
সেতু নীর্মানের।
21 November, 2012
কুড়িগ্রামে আইনজীবিদের বিক্ষোভ সমাবেশ
আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদের গাড়ি বহরে জামাত শিবিরে হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কুড়িগ্রাম জেলা আইনজীবি সম্বনয় পরিষদের উদ্যোগে বুধবার সকালে আদালত
চত্বরে সমাবেশে জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট আব্দুল খালেক চাঁদ,
সাধারণ সম্পাদক এডভোকেট আব্রাহাম লিংকন, এডভোকেট আমজাদ হোসেন, এডভোকেট
সুজিৎ কুমার, এডভোকেট সহিদুল ইসলাম সাজু, এডভোকেট আলতাফ হোসেন প্রমূখ
বক্তব্য রাখেন।
06 October, 2012
ভুরুঙ্গামারী কৃষক ফেডারেশনের সভাপতিকে গলা কেটে হত্যা
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে উপজেলা কৃষক ফেডারেশনের সভাপতিকে গলা কেটে হত্যা করেছে দুবৃত্তরা।
শনিবার সকালে প্রকাশ্যে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহতের
নাম আব্দুল করিম (৬৫)। তার বাড়ি জয়মনির হাট ইউনিয়নের ছোটখাটামারী গ্রামে।
দীর্ঘ দিন থেকে তিনি জয়মনিরহাট পরিত্যক্ত রেলপথের উপর ভুমিহীন বাসিন্দাদের
পুর্নবাসনে নেতৃত্ব দিয়ে আসছেন।
জানা গেছে, গত ২বছর আগে বেলদহ গ্রামের জনৈক শামসুল আলমের সাথে রেলের
পরিত্যক্ত সম্পতি নিয়ে ভুমিহীনদের মধ্যে মামলা হয়। ঐ মামলায় শামসুল আলম ৯জন
ভুমিহীনকে আসামী করে। রোববার (৭/১০/১২) আদালতে ঐ মামলার তারিখ ছিলো।
এরই প্রেক্ষিতে শনিবার সকালে আব্দুল করিমের নেতৃত্বে মামলাটি আপোষ করার
জন্য বেলদহ চারমাথা মোড়ে সকাল ৯টায় ভুমিহীনদের মধ্যে বৈঠক বসে।
বৈঠকে ভুমিহীন সদস্য বেলদহ গ্রামের আব্দুর রহিমের (৫৫) দখলী রেলের ৮শতক
জলাশয় বাদী শামসুল আলমকে দেবার সিদ্ধান্ত হয়। কিন্তু রহিম জলাশয়ের পাড়
বাঁধা বাবদ অর্থদাবীকে কেন্দ্র করে ভুমিহীনদের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং
এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে আব্দুল করিমের গলাকেটে দুর্বৃত্তরা পালিয়ে
যায়। এ ব্যাপারে হত্যা মামলা হয়েছে।
লাশময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। বর্তমান ঐ এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।27 September, 2012
কুড়িগ্রামের শিশুপার্ক ২টি যেন গোচারণ ভূমি!
কুড়িগ্রাম:
বাংলাদেশের সর্বউত্তরে হিমালয় পাদদেশীয় সীমান্তবর্তী প্রত্যন্ত জেলা
কুড়িগ্রাম। এ জেলায় প্রকৃতিগতভাবে প্রতিবছরই লেগে থাকে বন্যা, খরা,
শৈতপ্রবাহসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ। ২২ লাখ মানুষের এ জেলায় বিনোদনের জন্য গড়ে ওঠেনি তেমন কোনো নান্দনিক, মনমুগ্ধকর স্থাপত্য বা বিনোদন কেন্দ্র। শিশুদের
বিনোদনের জন্য নামে মাত্র ২টি পার্ক রয়েছে। তবে এ পার্ক ২টির দশা এমনই
বেহাল যে এখানে গরু-ছাগল চরে। তাই, অভিভাবকরা শিশুদের নিয়ে এখানে আসতে চান
না। সরেজমিন দেখা যায়, শিশুদের বিনোদনের জন্য দেড় যুগ আগে
কুড়িগ্রাম নতুন ও পুরাতন শহরে ২টি শিশু পার্ক গড়ে উঠলেও বর্তমানে এর বেহাল
দশা। পার্কের দোলনা, স্লিপার, ঢেকিসহ প্রতিটি খেলার সামগ্রী ভেঙে গেছে।
চুরি হয়ে গেছে দেওয়ালের গ্রিল।স্থানীয় অধিবাসী খাজা ইউনুস ঈদুল,
মনিরুল ইসলামসহ আরও অনেকে জানান, পার্ক ২টি বর্তমানে গো-চারণ ভূমিতে পরিণত
হয়েছে। শিশুরা পার্ক ২টিতে খেলতে এসে প্রায়ই নানা দুর্ঘটনার স্বীকার হয়।
শিশুদের নিরাপত্তার জন্য পার্ক ২টিতে নেই কোনো দারোয়ান বা নিরাপত্তাকর্মী।তারা
আরও জানান, দিন-দুপুরেই এ ২টি স্থানে চলে বখাটে আর মাদক সেবীদের আড্ডা।
সন্ধ্যার পর ছিনতাইকারীদের ভয়ে ওই পার্কের সামনের রাস্তা দিয়েও কেউ যেতে
সাহস পান না।নেশাখোর আর বখাটেদের ভয়ে শিশুরা পার্ক ২টিতে খেলতে আসে
না। পার্ক ২টিতে খেলতে আসা শিশু অর্ণব (৭), তাসিন (৮) ও তানহা (৯) জানায়,
পার্কের খেলার সামগ্রীগুলোর বেহাল দশার কারণে তারা ঠিকমত খেলতে পারে না।
বখাটে এবং বড়দের আড্ডা থাকে সব সময়।
শিশুদের সঙ্গে আসা অভিভাবকরা
জানান, কর্ম ব্যস্ততার ফাঁকে কুড়িগ্রামবাসীর জন্য জেলায় কোনো বিনোদন
কেন্দ্র নেই, নেই কোনো বেড়াতে যাওয়ার জায়গা। শিশুদের বিনোদনের জন্য থাকা
পার্ক ২টি খেলার অনুপযোগী। জরুরি ভিত্তিতে পার্কগুলো শিশুদের খেলার উপোযোগী
করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানান তারা।তারা আরও
জানান, পার্ক ২টিতে বখাটে আর মাদক সেবীদের আড্ডার কারণে শিশুদের আনতে সাহস
হয় না। কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে শিশু পার্ক ২টি মেরামত ও মানোন্নয়ন করে
বিনোদন উপযোগী করলে শিশুরা আবারও পার্কে আসবে। বিকশিত হবে শিশুদের মানসিক
স্বাস্থ্য।কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল
ইসলাম বাংলানিউজকে জানান, শহর জুড়ে আমাদের পুলিশি টহল জোড়দার রয়েছে। পার্ক
২টিতে কোনো অসামাজিক কর্মকাণ্ড চোখে পড়লে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।কুড়িগ্রাম
পৌরসভার মেয়র নুর ইসলাম নুরু জানান, সময়ের সঙ্গে নাগরিক জীবনের অনেক
পরির্বতন হয়েছে। শহরে শিশুদের খেলাধুলা করার মতো মাঠ কমে গেছে। শিশুরা একটু
সময় পেলে ছুটে যায় পার্কে। এখানে আধুনিক খেলার সরঞ্জাম নেই। তার চেয়েও বড়
কথা যে সরঞ্জামগুলো রয়েছে তাও নষ্ট হয়ে গেছে। আগামী কয়েক মাসের মধ্যে শিশু
পার্ক ২টি মেরামত করার ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বস্ত করেন তিনি।
23 July, 2012
কুড়িগ্রামে প্রগতিশীল ছাত্র জোটের কর্মীদের উপর ছাত্রলীগের হামলা: আহত ৫
অনার্স চতুর্থ বর্ষের ( ফাইনাল পরিক্ষা)
পরিক্ষার ফরম পুরনের বর্ধিত ফি প্রত্যাহারের দাবীতে কুড়িগ্রামে প্রগতিশীল
ছাত্র জোটের অবস্থান ধর্মঘটের উপর ছাত্রলীগ নেতা কর্মীরা হামলা চালিয়েছে।
এতে ছাত্রফ্রন্ট ও ছাত্র ইউনিয়নের ৫জন নেতা কর্মী আহত হয়। আহতদের
কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার দুপুর ১২টায় কুড়িগ্রাম সরকারি
কলেজে এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে দুপুর দেড়টায় প্রগতিশীল ছাত্র জোট
শহরে মিছিল সমাবেশ করে। ছাত্রফ্রন্টের জলা সংগঠক আতিকুর রহমান ও জেলা ছাত্র
ইউনিয়নের নেতা নিরঞ্জন চন্দ্র রায় গুরুত্বর আহত হয়।
লিখিত অভিযোগে জানা যায়, সোমবার সকাল
১১ টায় প্রগতিশীল ছাত্র জোট কুড়িগ্রাম সরকারী মহাবিদ্যালয়ের প্রশাসনিক
ভবনের সামনে অবস্থান ধর্মঘট করে। এ সময় ছাত্রলীগের ২৫/৩০ জনের একটি দল
সেখানে উপস্থিত হয়ে তাদের সরে যেতে বলে। সরতে রাজি না হওয়ায় ছাত্রলীগ
কর্মীরা আন্দোলনকারীদের উপর হামলা চালায়। এতে আতিকুর রহমান, নিরঞ্জন চন্দ্র
রায়, মৌসুমি রহমান বুবলি, কামরুন্নাহার সরকার, রনজিত কুমার আহত হয়।
এ ঘটনার প্রতিবোদে জোটের পক্ষ থেকে শহরে
মিছিল ও কলেজ মোডে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন
কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মোখলেছুর রহমান, ছাত্রফন্ট্রের কলেজ শাখার
সভাপতি গৌতম কুমার।
জোটের পক্ষ থেকে গৌতম কুমার জানায়,
কুড়িগ্রাম সরকারী মহাবিদ্যালয়ে সোমবার থেকে অনার্স চতুথ বর্ষের ফরম ফিলাপ
শুরু হয়। মানবিক ও বাণিজ্য বিভাগে বিষয় সমূহের জন্য ২৮ শত ৫০ টাকা, বিজ্ঞান
বিভাগ সমূহে ৩ হাজার ৩ শত ৭৭ টাকা নির্ধারন করা হয়। যা জাতীয়
বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে বেশি। এর প্রতিবোদে
অবস্থান ধর্মঘট করলে ছাত্রলীগ হামলা চালায়।
কুড়িগ্রাম সরকারী কলেজ শাখা ছাত্রলীগের
সাধারন সম্পাদক ওয়াহেদুর রহমান বলেন, এটা একটি অনকাঙ্খিত ঘটনা। জোটের
কর্মীরা আন্দোলনের নামে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক ইলিয়াসকে লাঞ্চিত
করায় ছাত্রলীগ কর্মীরা এগিয়ে গেলে হাতাহাতির ঘটনা ঘটে।
কুড়িগ্রাম সদর হাসপাতালের চিকিৎসক ডাঃ শাহিনুর রহমান আহতদের ভর্তির কথা স্বীকার করে বলেন তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে।
এ প্রসঙ্গে কুড়িগ্রাম সরকারী
মহাবিদ্যালয়ের উপাধাক্ষ্য তোফায়েল হোসেন বলেন, বর্ধিত ফি’র তথ্যটি সঠিক নয়।
গত বছরের নির্ধারিত ফি এবছরও নেয়া হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়মনিতি
মেনে ফি নির্ধারন করা হয়েছে।
Subscribe to:
Posts (Atom)
জনপ্রিয় পোস্টসমূহ
-
ভর্তির আবেদন করার পদ্ধতি ও নিয়মাবলী: ১. ভর্তিচ্ছু প্রার্থীকে প্রথমে আবেদন ফি জমা ও ...
-
সরস, সবুজ ও সুফলা আমাদের এই বাংলাদেশের একটি জেলার নাম কুড়িগ্রাম, পশ্টিম বঙ্গের কোঁচবিহার ও আসামের মানিকারচর সংলগ্ন এই আমাদের জেলা বাংলাদেশের...
-
আডল্ফ হিটলার (জার্মান ভাষায়: Adolf Hitler) (২০শে এপ্রিল, ১৮৮৯ - ৩০শে এপ্রিল, ১৯৪৫) অস্ট্রীয় বংশোদ্ভূত জার্মান রাজনীতিবিদ যিনি ন্যাশনাল সো...