কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার কর্তিমারী
এলাকায় ভটভটির সাথে মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আনোয়ার হোসেন (২৫)
নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত সফিয়ার রহমানকে (২৬) ময়মনসিংহ
মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রশীদ জানান, রৌমারী থেকে
কর্তিমারী গামী শ্যালো চালিত একটি ভটভটি কর্তিমারী বাজারের নিকট বিপরীত
গামী একটি মটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে সোমবার দিবাগত রাত একটায়।
এতে মটর সাইকেল চালক আনোয়ার হোসেন ও সফিয়ার রহমানকে প্রথমে রৌমারী
হাসপাতালে ভর্তি করা হয়।
অবস্থার অবনতি হলে তাদের দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মঙ্গলবার ভোর রাতে আনোয়ার হোসেনের মৃত্যু হয়
No comments:
Post a Comment