কুড়িগ্রামের চিলমারী বন্দর থেকে
ব্রহ্মপুত্রের প্রবল পানির স্রোতে ডিপো সুপার ও ১৫ কর্মচারীসহ যমুনা ওয়েল
কোম্পানির তেল ডিপোর একটি বার্জ ভেসে গেছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এ
বার্জটি ভেসে যায়।
ডিপো সুপার খায়রুল কবীরের সাথে রাত সাড়ে
৯টার দিকে মোবাইল ফোনে জানা গেছে, সন্ধ্যার পরপর পানির প্রবল স্রোতে ভেসে
যাওয়া বার্জটি উদ্ধারে ১৪টি শ্যালো ইঞ্জিন চালিত নৌকার মাধ্যমে উদ্ধারের
চেষ্টা করা হচ্ছে। ডিপোতে প্রায় ২লাখ লিটার তেল মজুদ রয়েছে। বর্তমানে
বার্জটি চিলমারী বন্দর থেকে ভাটির দিকে প্রায় ১৫ কিলোমিটর লাউচর নামক
স্থানে অবস্থান করছে।
No comments:
Post a Comment