কুড়িগ্রাম বেলগাছা ইউনিয়ন পরিষদে সাইত্রিশ লক্ষ আঠার হাজার টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
সনাক সভাপতি মো: শাহাবুদ্দিন এর সভাপতিত্বে বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদ
হলরুমে ইউনিয়নবাসীর সামনে বাজেট ঘোষনা করেন ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান
।
কুড়িগ্রাম সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সহায়তায় বেলগাছা ইউনিয়ন পরিষদ এর আয়োজনে ২০১২-২০১৩ অর্থ বছরের বাজেট ঘোষনা করা হয়।
পরে জনগণের বিভিন্ন প্রশ্নোত্তর পর্বে ইউনিয়নের সেবা প্রদান
রাস্তাঘাটের উন্নয়ন, হাট বাজারের উন্নয়ন, বিভিন্ন জায়গায় পানি নিস্কাশনের
জরুরী ব্যবস্থা করা, বাজেটের সঠিক বণ্টন এবং নারী উন্নয়নের জন্য বাজেটে
পৃথক বরাদ্দ রাখা, তথ্য সেবা কেন্দ্র সার্বক্ষনিক চালু রাখা, শিক্ষার মান
বৃদ্ধিকরণসহ নানান বিষয়ে জনগণের বিভিন্ন প্রশ্নের সমুস্খীন হন।
অনুষ্ঠানে বেলগাছা ইউনিয়নবাসী, বিভিন্ন এনজিও প্রতিনিধি, বিদ্যালয়ের
শিক্ষকবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
No comments:
Post a Comment